রিফান্ড পলিসি

শেষ আপডেট: জুন ২০২৬

স্কোপ

Banikh কোনো সাবস্ক্রিপশন চার্জ করে না। Banikh-এর নিজের ফি মাত্র দুইটা: (ক) আপনার স্টোরে যে অর্ডার আসে তার ওপর একটা ছোট প্রতি অর্ডার ফি, আর (খ) বাল্ক মার্কেটিং (SMS আর ইমেইল ক্যাম্পেইন) এর জন্য অপশনাল প্রিপেইড ওয়ালেট টপ-আপ। এই রিফান্ড পলিসি শুধু Banikh-এর এই ফি-গুলোর রিফান্ড কভার করে, আপনার স্টোরফ্রন্টে কাস্টমাররা যে প্রোডাক্ট কিনে তার রিফান্ড এর আওতায় নয়। আমরা VAT-রেজিস্টার্ড হলে এই ফি-গুলোর জন্য প্রপার ইনভয়েস দিব; ততদিন আপনার ড্যাশবোর্ডের ট্রানজেকশন এক্সপোর্টটা নিজের রেকর্ড হিসেবে রাখুন। নিচে "মার্চেন্ট স্টোরে কাস্টমার রিফান্ড" সেকশন দেখুন।

লঞ্চ প্রমোশন

আমাদের লঞ্চের সময় প্রতি অর্ডার ফি ফ্রি (৳০)। কোনো ট্রায়াল ক্লক নেই, কোনো টাইম লিমিট নেই, আপনার ফ্রি পিরিয়ড ফ্রি-ই থাকবে, কখনো ব্যাক-চার্জ হবে না। কোনো ফি শুরু হওয়ার আগে আমরা ইমেইলে আর ড্যাশবোর্ডে কয়েক সপ্তাহ আগে নোটিশ দিব, যাতে কখনো সারপ্রাইজ না হয়।

প্রতি অর্ডার ফি

কোনো মাসিক বিল নেই, যখন বিক্রি করবেন শুধু তখনই পে করবেন। ফি লাইভ হলে এটা প্রতি অর্ডারের ভ্যালুর একটা ছোট ফ্ল্যাট পার্সেন্ট (এখন ১.৫%, মিনিমাম ৳৫), যা ড্যাশবোর্ডে পরিষ্কার দেখানো থাকে। আপনার প্রথম অর্ডারগুলো সবসময় ফ্রি, এটা নতুন স্টোরের জন্য একবারের অ্যালাউয়েন্স।

ক্যান্সেল আর রিটার্ন হওয়া অর্ডার

কোনো অর্ডার ক্যান্সেল বা রিটার্ন হলে (কুরিয়ার রিটার্ন বা RTO সহ) ঐ অর্ডারের ফি-র ৫০% আপনার Banikh ওয়ালেটে ফেরত আসে, নন-এক্সপায়ারিং ক্রেডিট হিসেবে, যা ভবিষ্যতের ফি-তে কাজে লাগবে। বাকি অর্ধেক আমরা রাখি, কারণ ঐ অর্ডারে SMS, ইমেইল আর প্রসেসিংয়ের খরচ আগেই হয়ে গেছে।

মার্কেটিং ওয়ালেট টপ-আপ

বাল্ক SMS আর ইমেইল মার্কেটিংয়ের জন্য কেনা টপ-আপ কখনো এক্সপায়ার হয় না। অব্যবহৃত ব্যালেন্স চাইলে রিফান্ড করা যায়, শুধু [email protected]এ ইমেইল করুন, কারণ খরচ না হওয়া পর্যন্ত আমরা এটা আপনারই টাকা হিসেবে ধরি। ট্রানজেকশনাল মেসেজ (অর্ডার কনফার্মেশন, OTP, ডেলিভারি আপডেট) প্রতি অর্ডার ফি-র মধ্যেই অন্তর্ভুক্ত, এগুলো কখনো আপনার ওয়ালেট থেকে কাটা হয় না।

ফি যদি সংগ্রহ করা না যায়

প্রতি অর্ডার ফি লাইভ থাকা অবস্থায় ওয়ালেটে যথেষ্ট ব্যালেন্স না থাকলে বকেয়া অংশটা শুধু পাওনা হিসেবে থাকে; টপ-আপ না করা পর্যন্ত নতুন অর্ডার স্থগিত হতে পারে। আপনার স্টোর আর সব ডেটা নিরাপদ থাকে, কিছুই ডিলিট হয় না। যেকোনো সময় টপ-আপ করে বকেয়া ক্লিয়ার করে আবার শুরু করতে পারবেন।

মার্চেন্ট স্টোরে কাস্টমার রিফান্ড

কোনো মার্চেন্টের স্টোরফ্রন্টে করা কেনাকাটার রিফান্ড Banikh হ্যান্ডেল করে না। ঐ ট্রানজেকশনে Banikh প্ল্যাটফর্ম প্রোভাইডার, মার্চেন্ট অফ রেকর্ড নয়। কাস্টমারদের সরাসরি মার্চেন্টের সাথে যোগাযোগ করতে হবে। কার্ড বা ওয়ালেট দিয়ে পেমেন্ট হলে কাস্টমারের ব্যাংক বা পেমেন্ট প্রোভাইডারের সাথে চার্জব্যাকের অধিকার বহাল থাকে।

চার্জব্যাক

কাস্টমার আপনার স্টোরের বিরুদ্ধে চার্জব্যাক ইনিশিয়েট করলে পেমেন্ট গেটওয়ের চার্জব্যাক ফি আপনার দায়িত্ব। বারবার চার্জব্যাক হলে অ্যাকাউন্ট রিভিউ ট্রিগার হতে পারে এবং সাসপেনশন হতে পারে।

যোগাযোগ

বিলিং, রিফান্ড বা সাধারণ সাপোর্ট প্রশ্ন: [email protected]। আমরা ৭২ ঘণ্টার মধ্যে রিপ্লাই দেই।